৫ ধরনের খাবার পেটে গ্যাস এর জন্য দায়ী।
৫ ধরনের খাবার পেটে গ্যাস এর জন্য দায়ী।
![]() |
গ্যাস এর জন্য দায়ী। |
১) ডাল ও ডাল জাতীয় খাবারঃ
ডাল ও ডাল জাতীয় খাবার যেমনঃ ডাল, বুট, ছোলা, বীণ, সয়াবিন ইত্যাদি। এ ধরণের খাবার গ্যাস বৃদ্ধি কারক খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, সুগার ও ফাইবার যা সহজে হজম হতে চায় না। ফলে গ্যাসের সমস্যা সৃষ্টি করে পেটে।
২) সবজী জাতীয় খাবারঃ
বিভিন্ন ধরনের সবজী বাজারে পাওয়া যায়। তার মধ্যে ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি এইধরনের সবজিগুলোতে রয়েছে ‘রাফিনোজ’ নামক একধরণের সুগার। যা পাকস্থলীর ব্যাকটেরিয়া ফারমেন্ট করা বাধা দেয় এবং এই অবস্থায় পেটে গ্যাসের সমস্যা বৃদ্ধি পায়।
৩) দুধ ও দুগ্ধজাত খাবারঃ
দুধ ও দুগ্ধজাত খাবার পেটে গ্যাস এর জন্য দায়ী। এ জাতীয় খাবার খাওয়ার পর যদি দেখেন পেটে গ্যাস হচ্ছে তা হলে বুঝবেন লাক্টোজ ইন্টলারেন্ট অর্থাৎ এ জাতীয় খাবার খাওয়াতে আপনার হজমে সমস্যা রয়েছে। হজম হয় না বলেই এগুলো আপনার পেটে গ্যাস উদ্রেকের জন্য মনে করা হয়।
৪) ফল জাতীয় খাবারঃ
বিভিন্ন জাতীয় ফল বাংলাদেশে পাওয়া যায়। তার মধ্যে আপেল ও পেয়ারা তার মাঝে অন্যতম। আপেল ও পেয়ারাতে রয়েছে ফাইবার এবং ফ্রুক্টোজ ও সরবিটোল নামক সুগার উপাদান। যা সহজে হজম হতে চায় না। এতে করেও গ্যাস হয় পেটে।
৫) লবনাক্ত খাবারঃ
লবণ হল অন্যতম খাবার উপাদান। খাদ্যের স্বাদ বাড়ানোর জন্য এর ভূমিকা অনেক। খাবার লবণের সোডিয়াম অনেক বেশি পানিগ্রাহী। অতিরিক্ত লবণাক্ত খাবার খেলে দেহে পানি জমার সমস্যা দেখা দেয়। পাকস্থলীতেও সমস্যা শুরু হয় ও খাবার হজম হতে চায় না। এতে করে পেটে গ্যাস হয়।

কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ