Omega-3 অভাবে কি ঘটে যেতে পারে
Omega-3 অভাবে কি ঘটে যেতে পারে

রাতে বা দিনে, শীতে বা গরমে যে কোন সময় বাতের ব্যথা বেড়ে যায়। শরীরে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের অভাবে বাতের ব্যথা বেড়ে যায়। Omega-3 ঘাটতি যত বেশি, এই ব্যথার প্রকোপও তত বেশি থাকে। যে সব মানুষ বাতের ব্যথায় ভুগছেন তারা Omega-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যেকোনো মাছ খেতে পারেন। হতে পারে নদীর মাছ বা সাগরের মাছ। অস্টিওআর্থারাইটিস বা সাধারণ বাত রোগ প্রতিরোধে ইলিশ মাছ ভালো কাজ করে।
ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের এক দল চিকিৎস বলেন,
‘‘শরীরে Omega-3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতি দেখা দিলেই অস্টিওআর্থারাইটিস বা সাধারণ বাত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। ইলিশ মাছে প্রচুর পরিমাণে Omega-3 ফ্যাটি অ্যাসিড থাকায় এটি বাত রোগের ঝুঁকি কমায়।’’
ইলিশ মাছ আরও যেসব রোগ প্রতিরোধ করতে পারে
হৃদরোগ
ইলিশ মাছে থাকা তেল হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় এই তেল। কারণ ইলিশ মাছের তেলে রয়েছে প্রচুর পরিমাণে Omega-3 ফ্যাটি অ্যাসিড। যা হৃদরোগের ঝুঁকি কমায়। এই তেল রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আবার একইসঙ্গে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে শরীরকে ফিট রাখে।
চোখের স্বাস্থ্য
যাদের টি ভি, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি এর স্ক্রিন টাইম অনেক বেশি, তাদের অনেকেই চোখের রোগে ভুগে থাকেন। ইলিশ মাছে প্রচুর পরিমাণে Vitamin A, D, E এবং Omega-3 ফ্যাটি অ্যাসিড থাকে। যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে পারে।
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ