Header Ads

Header ADS

যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বরষায়

যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বরষায় 

Image


যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বরষায়
ঝরঝর বৃষ্টিতে জলভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামলও ছায়ায়
চলে এসো তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়


যদিও তখন আকাশ থাকবে বৈরী
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরী
যদিও তখন আকাশ থাকবে বৈরী
কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরী
উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো
ঝলকে ঝলকে নাচিবে বিজুলী আলো
তুমি চলে এসো এক বরষায়
যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়


নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষনে,
মেঘ মল্লার বৃষ্টিরও মনে মনে
নামিবে আঁধার বেলা ফুরাবার ক্ষনে,
মেঘ মল্লার বৃষ্টিরও মনে মনে
কদম গুচ্ছ খোঁপায় জড়ায়ে দিয়ে
জলভরা মাঠে নাচিব তোমারে নিয়ে
চলে এসো চলে এসো এক বরষায়
যদি মন কাঁদে তুমি চলে এসো চলে এসো এক বরষায়।


কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ

belknap থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.