Header Ads

Header ADS

যা করলে দাঁতের ক্ষয়রোধ অসম্ভব

 যা করলে দাঁতের ক্ষয়রোধ অসম্ভব

প্রতিদিন নিয়মিত দুই বার দাঁতের যত্ন নেওয়ার পরেও দাঁত ক্ষয় রোগ হতে পারে। ছোট ছোট কিছু ভুল এর কারনে ক্ষয় রোগ হতে পারে। দন্ত চিকিৎসকগন বলেন, "নিয়ম মেনে দাঁত না মাজলে দাঁতের ক্ষয়রোধ করা সম্ভব নয়।" দাঁত পরিস্কার করার জন্য কমপক্ষে ২ মিনিট থেকে ৩ মিনিট সময় নিয়ে এ কাজ করতে হবে। ধীরে ধীরে এবং দাঁতের ওপর আঘাত না করে ঘুরিয়ে ঘুরিয়ে মাজতে হবে। মাড়ির শুরু থেকে শেষ প্রান্ত এবং দুই দাঁতের মাঝখান পরিষ্কার করতে হবে। প্রয়োজনে মাউথওয়াশ ব্যবহার করে পরিষ্কার করতে হবে।


যে কারনে দাঁতের ক্ষয় হয়

রাতে খাবার খাওয়ার পর পরই দাঁত ব্রাশ করবেন না। কারণ খাবার খাওয়ার পরে মুখে Acid এবং Bacteria এর প্রভাব বেশি থাকে। এই কারনে ১ ঘণ্টা বা ২ ঘণ্টা পরে দাঁত ব্রাশ করতে হবে। এর পূর্বে দাঁত  ব্রাশ করলে দাঁত দ্রুত ক্ষয় হতে পারে। ব্রাশ করার পরেও যদি দেখা যায় যে, দাঁতের ভেতর খাদ্যকণা জমা আছে, তাহলেও দাঁতের ক্ষয়রোধ করা অসম্ভব।
 

যেভাবে দাঁত ব্রাশ করে নিতে পারেন

১। দাঁত ব্রাশ করার সময় সঠিক ভাবে ব্রাশ করতে হবে। একসঙ্গে তিনটি দাঁতের ওপরে ব্রাশ ঘুরিয়ে-ঘুরিয়ে পরিষ্কার করে নিতে হবে। দাঁত ব্রাশ করতে কমপক্ষে ২ মিনিট সময় নিতে হবে।
২। দাঁতের সাথে ব্রাশের শলাকাগুলো ৪৫ ডিগ্রি কোণে ধরে দাঁত ব্রাশ করতে হবে।
৩। ওপরের দাঁত ওপর থেকে নিচে এবং নিচের দাঁত নিচ থেকে উপরে ব্রাশ করতে হবে।
৪। দাঁতের ভেতরে ও বাইরের অংশে সমান সময় ধরে ব্রাশ করা উচিৎ।
৫। প্রতিদিন সকালে নাশতার পর এবং রাতে ঘুমানোর আগে অন্তত ২ মিনিট সময় নিয়ে ব্রাশ করা উচিত।
৬। ব্রাশের শলাকাগুলো নরম হওয়া উচিত।
৭। মাড়ির নিচের দাঁত পর্যন্ত পরিষ্কার করতে প্রতিটি দাঁতের আশপাশে ব্রাশ পৌঁছে দিন
৮। দাঁত ব্রাশ করার জন্য অবশ্যই ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে।
৯। দীর্ঘদিন একই ব্রাশ ব্যবহার করা যাবে না। প্রতি ৩ মাস পর পর ব্রাশ বদলাতে হবে।
১০। দাঁত পরিষ্কার করার পর লেবু বা লবণ দিয়ে দাঁত ঘষে নিলে দাঁতের রং উজ্জ্বল হয়।


এই নিয়মগুলি অনুসরণ করলে দাঁতের স্বাস্থ্য ভালো থাকবে

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ

belknap থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.