Header Ads

Header ADS

হিট স্ট্রোক হল না তো? কি করতে হবে?

 

হিট স্ট্রোক হল না তো? কি করতে হবে



তাপদাহের কারণে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা থাকায় এবং বাতাসের আদ্রতার অনুপস্থিতিতে কোনো ব্যক্তি দীর্ঘ সময় তীব্র রোদে অবস্থান করলে অথবা শারীরিক পরিশ্রম করলে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাপজনিত তারতম্যের কারণে কোনো ব্যক্তির শরীরের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে তাপমাত্রা ১০৪ ডিগ্রী ফারেনহাইট বা এর বেশি হলে হিট স্ট্রোক হয়।

হিট স্ট্রোকের লক্ষণ

১। রোগীর প্রস্রাবের পরিমাণ কমে যায়।
২। শরীরের মাংস পেশীতে মারাত্মক ব্যথা অনুভূত হয়।
৩। শরীর অতিরিক্ত দুর্বল লাগে। ঠোট, মুখ, জিহ্বা শুকিয়ে আসে। পানি পিপাসা বেড়ে যায়। 
৪। শরীরের রক্তচাপ কমতে থাকে ও নাড়ীর স্পন্দন ক্ষীণ হতে থাকে।
৫। শরীরে খিচুনি, মাথা ঘোরা এবং চোখে ঝাপসা দেখা।
৬। বমি ভাব বা বমি হতে পারে। 
৭। রোগী জ্ঞান হারিয়ে ফেলতে পারে।
৮। শারীরিক পরিশ্রমের কারণে হিট স্ট্রোক হলে অতিরিক্ত ঘাম হতে পারে।

কারা এঝুঁকিতে রয়েছে

১। সাধারণত শিশু ও বৃদ্ধ এই তালিকার প্রথমে থাকবে। কারণ তাদের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম।
২। দিনের বেলায় প্রচণ্ড রোদে খোলা জায়গায় পরিশ্রম করে থাকেন এমন মানুষ। 
৩। অনেক সময় পথচারী বা দীর্ঘ সময় লোডশেডিং হলে ঘরে থাকা ব্যক্তির হিট স্ট্রোক হতে পারে

স্ট্রোক হলে কি করতে হবে?

১। রোগীকে যত দ্রুত সম্ভব শীতল স্থানে নিতে হবে। 

২। ফ্যান বা এসি ছেড়ে দিতে হবে। সম্ভব না হলে জোরে বাতাস করতে হবে।

৩। ঠাণ্ডা পানি দিয়ে রোগীর শরীর মুছে দিতে হবে।

৪। দ্রুত শরীরে পানি ঢেলে শরীর ভিজিয়ে বাতাস করে তাপমাত্রা কমানোর চেষ্টা করতে হবে।

৫। হাতের কাছে বরফ থাকলে গলার পেছনে, কাঁধে, বগলে ও কুচকিতে বরফ দিন। এতে দ্রুত শরীরের তাপমাত্রা কমবে

৬। রোগীর জ্ঞান থাকলে অবশ্যই পানি ও খাবার স্যালাইন দিতে হবে।

৭। রোগীর তাপমাত্রা, শ্বাস-প্রশ্বাস, নাড়ির স্পন্দনের দিকে লক্ষ রাখতে হবে এবং রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান। 

এই বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায়:

১। দিনে অন্তত ২-৩ লিটার পানি ও অন্যান্য তরল খাবার খেতে হবে।

২। স্যালাইন, ফলের জুস, লেবুর শরবত, মাঠা বা ডাবের পানি খেতে পারেন, তবে চা ও কফি খাওয়া যাবে না। কারন এতে শরীরের তাপ বৃদ্ধি পায়।
৩। প্রচুর পরিমানে ফল-মূল ও শাক-সবজি খেতে হবে।

৪। তৈলাক্ত খাবার খাওয়া যাবে না।
৫। হালকা রঙের ঢিলেঢালা ও সুতির পোশাক পড়তে হবে।
৬। বাইরে গেলে অবশ্যই ছাতা ও মাথায় টুপি ব্যবহার করতে হবে।
৭। রোদের মধ্যে কায়িক শ্রম করা থেকে বিরত থাকুন। 

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ

belknap থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.