পৃষ্ঠা

রবিবার, ১১ মে, ২০২৫

তীব্র গরমে শরীরকে সুস্থ রাখতে করনীয়

তীব্র গরমে শরীরকে সুস্থ রাখতে করনীয়।


এই গরমে শরীর থেকে প্রচুর ঘাম হচ্ছে । ঘামের সাথে বের হয়ে যাচ্ছে প্রচুর লবণ । একারনে আমাদের শরীর পানিশূন্যতায় পড়ে যাচ্ছে। এই সময় এমন কিছু খাবার খেতে হবে যেগুলো আমাদের পানির চাহিদা পূরণ করবে।

‘অতিরিক্ত ঘামের কারণে শরীরে লবণের পরিমাণ কমে যায়।

লবণ এর পরিমাণ কমে গেলে যে সমস্যা হয়

১। সোডিয়ামের পরিমাণ কমে গেলে অরুচি ভাব দেখা দিতে পারে।
২। শরিরে লবণের ঘাটতি হলে বমি বমি ভাব বা বমি হতে পারে,
৩। বিভিন্ন সময় এর প্রভাবে ডায়রিয়া কিংবা আমাশয় দেখা দিতে পারে।

এই সমস্যা মোকাবিলায় যা খেতে হবে

এ সময় ৬টি খাবার খাওয়া উচিৎ। যেমন
১। বিশুদ্ধ পানি,
২। ডাব,
৩। লেবু- লেবুর শরবত,
৪। ফল- ফলের জুস,
৫। টকদই,
৬। শশা।
তবে টক আম খাওয়া এই সময় শরীরের জন্য খুব ভালো।’’

যা থেকে বিরত থাকতে হবে

১। এই সময় বাইরের খাবার অবশ্যই এড়িয়ে যেতে হবে। সেটা হতে পারে জুস বা শরবত। যদি শরবত খেতেই হয় তবে মৌসুমী ফলের শরবত ঘরে বানিয়ে খান।
২। এ সময় ফ্যাট জাতীয় খাবার বাদ দিতে হবে।’’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কমেন্ট করার জন্য ধন্যবাদ